অনলাইন ডেস্ক:
দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের সাজা মওকুফ করা হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।
মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন–খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।