মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালু করতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রীমহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশিজলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানগভীর রাতে ইরানের হরমোজগানে হামলা, দফায় দফায় বিস্ফোরণঅন্য আসামিদের সাথে আদালতে আসতে চান জিয়াউল, আপত্তি নেই বাকি ১০ আসামিরগ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
জাতীয়

খাতা মূল্যায়নে দুর্বলতা থাকলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খাতা মূল্যায়নে দুর্বলতা থাকলেই ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

উত্তরপত্র (খাতা) মূল্যায়নে যাদের দুর্বলতা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এর আগে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপিত হতে যাওয়া উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের ফলাফলের পুনঃনিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে পরীক্ষকদের মূল্যায়নে দুর্বলতা থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। ঠিক কী কী দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে জড়িত পরীক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা খাতা দেখেছেন—এসব শিক্ষকের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz