মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিশ্ব

রাষ্ট্রপতি মুর্মুকে বহনকারী চপার বেসামাল: কেরালার হেলিপ্যাড ধসে বড় দুর্ঘটনা, অক্ষত রাষ্ট্রপতি

সবরিমালা সফরে থাকা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী এমআই ১৭ চপার হেলিপ্যাডের কংক্রিট ধসে বেসামাল হয়ে পড়েছিল। আকস্মিক দুর্ঘটনায় রাষ্ট্রপতির কোনো ক্ষতি হয়নি।

রাষ্ট্রপতি মুর্মুকে বহনকারী চপার বেসামাল: কেরালার হেলিপ্যাড ধসে বড় দুর্ঘটনা, অক্ষত রাষ্ট্রপতি

আজ বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী একটি হেলিকপ্টার বড় দুর্ঘটনার সম্মুখীন হলেও তিনি অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। কেরালার থিরুভানান্থাপুরের প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের সময় এই ঘটনা ঘটে, যেখানে হেলিপ্যাডের অবকাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়েছে।

স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর এমআই ১৭ চপার হেলিকপ্টারটি প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে নামার সঙ্গে সঙ্গেই এর একাংশের কংক্রিট ভেঙে যায়। এর ফলে চাকা বসে যাওয়ায় হেলিকপ্টারটি মুহূর্তের জন্য বেসামাল হয়ে ওঠে। রাষ্ট্রপতির নিরাপত্তা বহরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রৌপদী মুর্মু সম্পূর্ণ নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন।

রাষ্ট্রপতির নিরাপত্তা বহরের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, খারাপ আবহাওয়ার কারণে মূলত পম্বা জেলার নিলাক্কালে হেলিকপ্টারটি অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে বিকল্প হিসেবে প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাড ব্যবহার করা হয়। বিকল্প হেলিপ্যাডের দুর্বল কাঠামোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সবরিমালা মন্দির পরিদর্শন ও সেখানে প্রার্থনার উদ্দেশ্যে চার দিনের সফরে কেরালায় অবস্থান করছেন। তিনি গতকাল ২১ তারিখ সন্ধ্যায় থিরুভিনান্থাপুরম বিমানবন্দরে অবতরণ করেন এবং তার এই গুরুত্বপূর্ণ সফরটি আগামী ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হেলিকপ্টার অবতরণের জন্য বিকল্প হেলিপ্যাডের অবকাঠামো এতো দুর্বল কেন ছিল, সেই প্রশ্ন এখন ভারতের নিরাপত্তা মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। এই ঘটনা ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় ফাঁক এবং অবকাঠামো পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz