মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য়  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবি,সাহিত্যিক সহ গুণী ব্যক্তিদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা - ২০২৬ প্রদান করা হয়েছে।

গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য়  প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মনিরুজ্জামান অপূর্ব : 

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য়  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবি,সাহিত্যিক সহ গুণী ব্যক্তিদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা - ২০২৬ প্রদান করা হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অহিদুর রহমান এর স্বাগত বক্তব্যে ও সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক ইঞ্জি:বি এম এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদ প্রাকৃতজ শামীম রুমী টিটন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ ড. আবু তাহের। 


বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ্ আলম কিরণ,দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব , বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক,
 হাসিনা মমতাজ,  বাংলা সাহিত্য পরিষদ (ইউকে) প্রতিষ্ঠাতা সভাপতি শাহ্ কামাল আহমেদ এবং অনেক কবি সাহিত্যিক, কন্ঠ শিল্পী, নৃত্য শিল্পীগন।

আরও উপস্হিত ছিলেন গাজী আন্তর্জাতিক সাহিত্য ভুবন এর আইন বিষয়ক সম্পাদক এড. আলেয়া বেগম লাকী, এড. সাহিদা রহমান, কবি রিতু নুর, কবি শেফালী হোসেন, কবি খান আক্তার হোসেন, কবি কামরুজ্জোহান ঝিনু, জামালপুর, সিলেট, খুলনা ,চট্টগ্রাম,কুমিল্লাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা গুণীজন।আলোচনা শেষে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz