বলিউডের ‘কিং খান’ শাহরুখ ও গৌরী খানের প্রেমকাহিনির আদর্শ উদাহরণ হিসেবে ধরা হয়। তবে তাদের সম্পর্কের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। একসময় প্রেমিকার পোশাক ও চুল খোলা রাখা নিয়ে শাহরুখের অতিরিক্ত অধিকারবোধের কারণে বিচ্ছেদের মুখে পড়েছিল তাদের সম্পর্ক।
বলিউডের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘস্থায়ী দম্পতি শাহরুখ খান ও গৌরী খান। তাদের প্রেম ও দাম্পত্য জীবন বহু মানুষের কাছে অনুপ্রেরণা হলেও, সম্পর্কের শুরুর দিনগুলোতে বেশ কিছু জটিলতা ছিল। বিশেষ করে প্রেমিকার সাজপোশাক ও চলাফেরা নিয়ে শাহরুখের অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব তাদের সম্পর্কে বড় ধরনের সংকট তৈরি করেছিল, যা প্রায় ভাঙনের মুখে নিয়ে গিয়েছিল।
যা স্বীকার করেছিলেন শাহরুখ ও গৌরী
জনপ্রিয় টক শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেই তার সেই possessive বা অধিকারবোধের বিষয়টি অকপটে স্বীকার করেছিলেন। অভিনেতা জানিয়েছিলেন, তিনি গৌরীকে নিয়ে এতটুকুই রক্ষণশীল ছিলেন যে, সরাসরি বলে দিয়েছিলেন— “তুমি যদি আমার প্রেমিকা হও, তবে চুল খোলা রাখতে পারবে না বা সাদা শার্ট পরতে পারবে না।”
শাহরুখের এমন আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছিলেন গৌরী। প্রেমিকের এই অসুস্থ মানসিকতা তিনি মেনে নিতে পারেননি। সেসময়ের অভিজ্ঞতা স্মরণ করে গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ওর আচরণ ছিল জঘন্য ও অসুস্থ মানসিকতার পরিচয়। ওকে এটা শিখতে হয়েছিল। কারণ, আমি সাফ জানিয়ে দিয়েছিলাম— ‘ঠিক আছে, বিদায়। তোমার সঙ্গে আর কখনো দেখা করব না।’”
সব বাধা পেরিয়ে দীর্ঘ দাম্পত্য
গৌরীর সেই কঠোর অবস্থান ও স্পষ্ট না-বলাটাই মূলত শাহরুখকে নিজের ভুল বুঝতে এবং স্বভাব বদলাতে বাধ্য করেছিল। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারা সম্পর্কে টিকে থাকেন।
১৯৮৪ সালে দিল্লির একটি পার্টিতে প্রথম পরিচয় হয় ১৮ বছরের শাহরুখ ও ১৪ বছরের গৌরীর। প্রথমদিকে বেশ লাজুক থাকলেও ধীরে ধীরে সেই পরিচয় গভীর প্রেমে রূপ নেয়। নানা মনোমালিন্য ও বিচ্ছেদের পরিস্থিতি পেরিয়ে অবশেষে ১৯৯১ সালের ২৫ অক্টোবর গাঁটছড়া বাঁধেন তারা। দীর্ঘ ও সফল দাম্পত্য জীবনে এই তারকা দম্পতির কোলজুড়ে রয়েছে দুই সন্তান— আরিয়ান, সুহানা ও আব্রাম (তিন সন্তানের মধ্যে বড় ছেলে আরিয়ান খান)




