মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানীএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীপ্রকাশ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতাদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহতকান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটকসিরিজ হারলেও শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে শ্রীলংকার দাপুটে জয়লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা বাজুসের
বাণিজ্য

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ১৯৫৬ সালের বিশেষ আইন প্রয়োগ করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।

বৈশ্বিক সংকট ও সরকারের অবস্থান

জ্বালানিমন্ত্রী বলেন, “চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে এর দামেও অস্থিরতা চলছে। বর্তমানে জ্বালানি আমদানির প্রধান উৎস হিসেবে প্রধানত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হচ্ছে, কারণ অন্যান্য উৎসগুলোর সরবরাহ স্বাভাবিক নেই। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় ও স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। জনগণ আমাদের ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছে। সুতরাং কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে কোনো ভোগান্তির মুখে ঠেলে দেওয়া হলে সরকার তা বরদাশত করবে না। কথায় কথায় ধর্মঘট ডেকে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আলোচনার আহ্বান ও আগামী পদক্ষেপ

ব্যবসায়ীদের ধর্মঘটের পথ পরিহার করে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানান মন্ত্রী। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের বিভিন্ন বাস্তবিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের বিষয়ে বুধবারে আলোচনা হয়েছে। তাদের দাবি-দাওয়ার বিষয়গুলো পর্যালোচনার জন্য চলতি মাসেই (অক্টোবর) আবারও বৈঠকে বসবে জ্বালানি মন্ত্রণালয়।

বাণিজ্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে