মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানীএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীপ্রকাশ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতাদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহতকান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটকসিরিজ হারলেও শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে শ্রীলংকার দাপুটে জয়লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা বাজুসের
সারাদেশ

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশন থেকে ৯ মাস বয়সী এক অপহৃত শিশুকে উদ্ধারসহ রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা।

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটক

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রো স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আনসার সদস্যের তৎপরতা ও আটক

আনসার বাহিনী সূত্রে জানা গেছে, সচিবালয় স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া দেখতে পান এক ব্যক্তি একটি কান্নারত শিশুকে কোলে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম থেকে নিচের দিকে নেমে যাচ্ছেন। শিশুটির অবিরত কান্না ও ওই ব্যক্তির তাড়াহুড়ো দেখে সন্দেহ সৃষ্টি হলে আনসার সদস্য ও সেখানে উপস্থিত অন্য যাত্রীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে শিশুটির পরিচয় সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে না পেরে ওই ব্যক্তি হঠাৎ পালানোর চেষ্টা চালান। এ সময় আনসার সদস্য শাহিন মিয়া তাকে ধরে ফেলেন।

এমআরটি পুলিশের কাছে হস্তান্তর ও চুরির স্বীকারোক্তি

ঘটনার পর স্টেশনে নিয়োজিত অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি দ্রুত স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধারকৃত শিশুকে এমআরটি (মেট্রোরেল) পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এমআরটি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রানা স্বীকার করেন যে, তিনি শিশুটিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে নিয়ে আসছিলেন। শিশুটির পরিবারকে খুঁজে বের করে তাদের কাছে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে