মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানীএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীপ্রকাশ্যে ‘ককরোচ জনতা পার্টি’র নেতাদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধীছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহতকান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা: সচিবালয় মেট্রো স্টেশন থেকে অপহরণকারী আটকসিরিজ হারলেও শেষ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে শ্রীলংকার দাপুটে জয়লোকসভা নির্বাচনেও কংগ্রেসের শোচনীয় পরাজয় হবে: অমিত শাহ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা বাজুসের
বিনোদন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবারের সুনাম ক্ষুণ্ণ করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের এই কড়া অবস্থান তুলে ধরেন।

ক্ষোভ প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, “আমার স্ত্রী আমার টেনশন না, আপনাদের টেনশন! আমরা চলচ্চিত্রে এসে কি কোনো পাপ করেছি? ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। নিজের পরিবার এবং কাজ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের মতো করে বাকি জীবনটা কাটাতে চাই। চলে যাওয়ার সময় তো এসে গেছে, তাই দয়া করে আমাদের নিয়ে কোনো মিথ্যা গল্প বানাবেন না।”

তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেসব ফেসবুক পেজ বা চ্যানেলে তাদের পরিবার নিয়ে অসত্য ও বানিয়ে কথা বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে না নিলে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা করবেন।

ভিত্তিহীন নিউজের পেছনের সত্যতা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন চক্রান্ত করে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে মাকে বাসা থেকে বের করে দিয়েছেন।

এমন খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা, অবাস্তব ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে ওমর সানী স্পষ্ট করেন যে, “ফারদিন বর্তমানে দুবাইয়ে ব্যবসায়িক কাজে রয়েছে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রে আমাদের নিজস্ব কোনো বাড়িই নেই! ফলে বাসা থেকে বের করে দেওয়ার প্রশ্ন আসে কোথা থেকে?”

এর আগে ছেলে ফারদিনও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছিলেন। বাবা ওমর সানীও ছেলের সেই অবস্থানকে সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এসে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে