সংগঠনের সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তির নির্দেশনাবলী
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ মহাঅষ্টমী পূজা উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে জুয়েলারি সংক্রান্ত সব ধরনের কেনাবেচা ও ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণদিবস বন্ধ থাকবে।
সারাদেশের সর্বস্তরের স্বর্ণ ও রত্ন ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পূজা উৎসব উদযাপনে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।




