তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
প্রতিমন্ত্রীর শোকবার্তা
এক শোকবার্তায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মরহুম মোজাম্মেল হক ছিলেন একজন সৎ, নীতিবান ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার আকস্মিক প্রয়াণে পরিবার ও সমাজ একজন গুণী এবং অভিভাবকতুল্য মানুষকে হারাল।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও নিকটজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন—আমিন।”




