আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম-এর প্রতিবেদন সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
মাঠের বিতর্ক ও এল ক্লাসিকো থেকে বাদ
লা লিগার সাম্প্রতিক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে রিয়াল মাদ্রিদ জয় পেলেও ভিনিসিয়ুসের সময়টা ভালো যায়নি। ফর্মহীনতার কারণে ম্যাচের শুরুতেই তাকে একাদশে রাখেননি রিয়াল কোচ জোসে মরিনিও।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও একটি বিতর্কিত গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে ম্যাচের ৭৩তম মিনিটে সরাসরি লাল কার্ড পান ভিনিসিয়ুস। এই লাল কার্ডের শাস্তিস্বরূপ চলতি মাসের বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে দেখা যাবে না এই পোস্টার বয়কে।
ব্যক্তিগত জীবনে ফের বিচ্ছেদ
মাঠের এই হতাশার রেশ কাটার আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার বিচ্ছেদের খবর। পরবর্তীতে ভার্জিনিয়ার প্রেস অফিসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় বিচ্ছেদের বিষয়টি স্বীকার করে বলা হয়, দুজনের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝগড়া হয়নি; বরং পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালে এই জুটির মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের ঘটনা। চলতি বছরের মে মাসে প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটলেও জুন মাসে ফের একত্রিত হন দুজন। এমনকি গত সেপ্টেম্বরে বাগদানের আংটি প্রদর্শন করে ভক্তদের চমকে দিয়েছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আবার আলাদা হয়ে গেলেন তারা।




