সোমবার (১২ অক্টোবর ২০২৬) গোল ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
মেসির বাছাই করা ১০ তরুণ ফুটবলার:
নতুন প্রজন্মের এই সম্ভাবনাময় তালিকায় ছেলে ও মেয়ে—উভয় বিভাগের উদীয়মান ফুটবলারদের স্থান দেওয়া হয়েছে। মেসির তালিকাভুক্ত ১০ জন তারকা হলেন—
১. তোমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স)
২. জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. গিলবার্তো মোরা (মেক্সিকো, তিহুয়ানা)
৪. ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড, আর্সেনাল)
৫. জেভিয়ার গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস)
৬. হেসুস রদ্রিগেজ (স্পেন, কোমো ১৯০৭)
৭. কেস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার)
৮. ক্লোয়ি সারউই (ইংল্যান্ড, চেলসি)
৯. জিওভান্না ওয়াকসম্যান (ব্রাজিল, ওএল লিওন)
১০. লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গার এসভি)
বিশেষ নজর কাড়ছেন যারা:
মেসির তালিকায় থাকা তরুণদের মধ্যে আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দার উপস্থিতি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। তার শৈল্পিক ফুটবলশৈলী ইতোমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও নজর কেড়েছে। বর্তমানে ডান পায়ের ফিবুলার চোটে পড়ে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই তরুণের জন্য মেসির এই স্বীকৃতি বড় এক অনুপ্রেরণা।
এছাড়া মেক্সিকোর তরুণ সেনসেশন গিলবার্তো মোরাকে দলে ভেড়াতে এরই মধ্যে ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে, তালিকায় মেয়েদের ফুটবলের ভবিষ্যৎ তারকাদের স্থান দিয়ে নারী ফুটবলের প্রতিও বিশেষ গুরুত্ব তুলে ধরেছেন ফুটবলের এই খুদে জাদুকর।




