মূল খবরে যান

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ট্রাম্পের ঘোষণার পরও ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল আন্তর্জাতিক বাজারের তেলের দামস্ত্রীর ছবি তোলার প্রতিবাদের জেরে সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যাপুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটমিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর! উপনির্বাচনের সময়সূচি প্রকাশদেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগী, নতুন ভর্তি ১,৪২১!কুমিল্লায় কিশোর অপরাধ দমনে একের পর এক অভিযান, আবার আটক ৩৫৩ জনমাঠ ও জীবন দুই জায়গাতেই অন্ধকার: লাল কার্ডের পরপরই ভিনিসিয়ুসের বিচ্ছেদ!বিসিএস কর্মকর্তা আশ্রাফুল ইসলামের বাবার মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর গভীর শোক
সারাদেশ

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগী, নতুন ভর্তি ১,৪২১!

দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন রোগী।

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগী, নতুন ভর্তি ১,৪২১!

সোমবার (১২ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।

বিভাগভিত্তিক ভর্তি রোগীর চিত্র

গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

  • ঢাকা বিভাগ: ৫৮৯ জন

  • চট্টগ্রাম বিভাগ: ২৭২ জন

  • সিলেট বিভাগ: ১৪৪ জন

  • বরিশাল বিভাগ: ১৩৭ জন

  • খুলনা বিভাগ: ১১৩ জন

  • ময়মনসিংহ বিভাগ: ৯৫ জন

  • রাজশাহী বিভাগ: ৩২ জন

  • রংপুর বিভাগ: ২৯ জন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। এর মধ্যে এ পর্যন্ত ২২ হাজার ৫৭৩ জনের শরীরে সুনির্দিষ্টভাবে হাম রোগ শনাক্ত হয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে