মূল খবরে যান

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
পটিয়ায় সিএনজিতে তুলে গরু চুরির চেষ্টা: হাতেনাতে আটক ২ নারী, পুরুষ সহযোগীরা পলাতকজাতীয় কন্যাশিশু দিবস: কন্যাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্বানব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কেএম ফরিদ আমিন গ্রেপ্তারপরিস্থিতি কতটা অবনতি হলে পুলিশকে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দেয়’: সরকারপ্রধানের উদ্দেশ্যে গোলাম পরওয়ারমিরসরাই ও ছাগলনাইয়া সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ৫০টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ মদ জব্দডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ছাড়াল দুই হাজারবিশ্ব ইজতেমা ২০২৭ ঘিরে বিভ্রান্তি নিরসনে ওলামা-মাশায়েখের ৫ দফা দাবি, টঙ্গী হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট চান আলেমরানারায়ণগঞ্জে লিংক রোডের পাশ থেকে হাত-পা বাঁধা তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
বিনোদন

পরীমণির চন্দ্র বিলাস

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায় সময়ই নিজের নানান মুহূর্ত ও নান্দনিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই তার সরব উপস্থিতি বেশি দেখা যায়। এবার বাগানবিলাস ফুলের চাদরে ঘেরা ছাদ থেকে রাতের স্নিগ্ধ আবহে ‘চন্দ্র বিলাস’ করতে দেখা গেছে এই নায়িকাকে।

পরীমণির চন্দ্র বিলাস

সম্প্রতি ফেসবুকে নিজের কিছু সুন্দর ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিতে দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা রঙিন বাগানবিলাস ফুলের পাশে বসে রাতের আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানের পঙ্কতি জুড়ে দিয়েছেন—‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।’

ছবির চাঁদ নিয়ে নেটদুনিয়ায় রসিকতা

পরীমণির এই রূপসী ও আলোঝলমলে ছবিগুলো দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হলেও, পঞ্জিকা আর আকাশের বাস্তব হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বর্তমানে দেশের আকাশে কোনো পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না, বরং এখন চলছে অমাবস্যার সময়।

আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় নেটিজেনরা মন্তব্যের ঘরে রসিকতা করতে ছাড়েননি। এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজন লিখেছেন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না’।

তবে সবার নজর শুধু চাঁদে আটকে থাকেনি; খোদ পরীর সৌন্দর্যের প্রশংসায় মেতেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো শুধু পরী দেখতে পাচ্ছি’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি’।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কিছুদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও ছবিগুলো কবে তোলা হয়েছে, সে বিষয়ে ক্যাপশনে কিছু স্পষ্ট করেননি এই নায়িকা।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে