বিনোদন

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’

 

প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানের মোহনীয় চাহনি ও অভিজাত রূপ খুব সহজেই নেটিজেনদের নজর কেড়েছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন— ‘নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না থাকলেও নিয়মিতই নিজের জীবনের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। তার এই নতুন রূপের জাদু দেখে মন্তব্যের ঘরে প্রশংসার বন্যায় ভেসেছেন ভক্ত-অনুরাগীরা।

এক অনুরাগী মন্তব্য করেছেন, “সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।” আরেকজন লিখেছেন, “ছোটবেলায় আমি আপনাকে যেমন দেখেছি, এখনো ঠিক তেমনই দেখছি।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “আপনি দিন দিন আরও সুন্দর হয়ে উঠছেন।”

সব মিলিয়ে জয়া আহসানের এই নতুন লুক আবারও প্রমাণ করল—তার কাছে বয়স কেবলই একটি সংখ্যা মাত্র, আর রূপের জাদুতে তিনি আজও অনন্য।