বিশ্ব

দ্রুত ইমাম মাহদীর আগমন হোক: মোজতবা খামেনি

দ্রুত ইমাম মাহদীর আগমন হোক: মোজতবা খামেনি

পুলিশ বাহিনীকে দেশের নিরাপত্তার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে খামেনি তাঁরবার্তায় জানান, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা, যা ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত বজায় রাখতে এই বাহিনী মূঢ় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর (আ.) দোয়ার বরকতে ইসলামিক ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির কাজে পুলিশ সদস্যরা উত্তরোত্তর সাফল্য লাভ করবেন।

শত্রুর হামলা ও পুলিশ বাহিনীর অবিচল ভূমিকা

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে খামেনি বলেন, “অপরাধী মার্কিন-জিয়নবাদী শত্রু এই বাহিনীর সর্বোচ্চ কমান্ড থেকে শুরু করে একদম সামনের সারির কর্মীদের ওপর ক্রমাগত আঘাত হানার চেষ্টা চালিয়েছে। তবে শত্রুভাবাপন্ন হামলা সত্ত্বেও পুলিশ সদস্যরা তাদের পবিত্র দায়িত্ব পালন থেকে সামান্যতম বিচ্যুত হননি।”

পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানবসম্পদসহ সার্বিক হার্ডওয়্যার ও সফটওয়্যারের উন্নয়নের মাধ্যমে এই বাহিনীকে আরও সুসংগঠিত করতে হবে। পরিশেষে তিনি পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সকল সদস্যের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।