মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের

আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামের

সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপির নেতাকর্মীরা—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার জন্য সরকারের ব্যর্থতা ও বিএনপির ভূমিকার সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখলেও আওয়ামী লীগের বিষয়ে নমনীয়তা দেখাচ্ছে। বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে বা কী বলছে, তা জানতে গোয়েন্দা তৎপরতা চালানো হলেও ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও পরিকল্পনার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

তৈরি পোশাকশিল্পে চলমান আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বলেও দাবি করেন এনসিপির আহ্বায়ক। তাঁর ভাষ্য, সময়মতো পরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারায় শিল্প খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনে ‘ফ্যাসিস্টদের’ অনুপ্রবেশের মাধ্যমে নৈরাজ্য তৈরি হলে এর দায় সরকারকে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিএনপি সরকারের পরিচালনাগত ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। একটি আন্দোলন কীভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপি না পারলে দায়িত্ব এনসিপিকে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁরা প্রায় ৫০০টি আন্দোলনে সমঝোতা করেছেন বলে জানান নাহিদ।

তাঁর মতে, সরকারের ওপর জনগণের আস্থা থাকলেই আন্দোলন থামানো সম্ভব। কিন্তু বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারও সরকার পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি শ্রমিক আন্দোলনে উৎসাহ দিয়েছিল। কিন্তু এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। এতে শ্রমিকদেরও দলটির ওপর আস্থা কমেছে বলে দাবি করেন তিনি।

তবে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব বিবেচনায় শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শ্রমিকদের দাবির প্রতি সমর্থন থাকলেও সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হোক, তা তাঁরা চান না। শ্রমিকদের কল্যাণে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz