মূল খবরে যান

সোমবার, ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
এইচএসসিতে ৩০০ জনের মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদমঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত এএসপি; কাভার্ডভ্যানে আগুনপোশাক খাতে অস্থিরতার পেছনে আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী‘চাইলেই যেকোনো সময় ইরানকে অচল করে দিতে পারি’: ট্রাম্পসরকারি চার শতাধিক গাছ কাটার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার৫০০ কোটি টাকারও বেশি সম্পদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিকে ঘিরে প্রশ্ন! বাড়ি আছে কানাডা ও ডেনমার্কেশ্রমিক আন্দোলনে উসকানি দিচ্ছে সরকারবিরোধী চক্র, দাবি পুলিশের
রাজনীতি

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আগামীকাল মঙ্গলবার শপথ নেবেন। তারা হলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত এলিজা জামান শপথ নেবেন।

শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। অন্যদিকে, মিরপুরের রাড্ডা হাসপাতালকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংরক্ষিত নারী আসনটিও শূন্য হয়।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz