মূল খবরে যান

রবিবার, ১ নভেম্বর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
‘জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই,: স্বরাষ্ট্রমন্ত্রীলংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানতাহসিফ হত্যা মামলা: দীপের চার দিনের রিমান্ড মঞ্জুরগণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমানশেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না: সারজিসসেই রাতে বান্ধবী ও দীপের সঙ্গে রেস্টুরেন্টে ছিলেন তাহসিফ, মিলল সিসিটিভি ফুটেজটিকটক রিলস নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ
রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না: সারজিস

শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না: সারজিস

শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির পুরোপুরি অবসান ঘটবে।

জাতীয় পার্টি প্রসঙ্গে সারজিস বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দলটির পতনের পর কিছুদিন তাদের তৎপরতা দেখা গেলেও নির্বাচনে এসে দলটির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়েছে বলে তিনি মনে করেন।

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা স্বজন হারিয়েছেন কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে বোঝা কঠিন। দেশের যেকোনো প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে জনরোষ তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, জামায়াতের সঙ্গে এনসিপির জোটের অবস্থান নিয়ে সারজিস আলম বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তাঁরা একসঙ্গে কাজ করছেন। তবে স্থানীয় নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz