মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

দখলদারিত্ব চলবে না, রাজনীতি হোক শিক্ষার্থীদের স্বার্থে: শিবির

ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম দেশের বর্তমান দখলদারিত্বের রাজনীতি পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থে এই সংস্কৃতি বদলাতে হবে এবং সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়।

দখলদারিত্ব চলবে না, রাজনীতি হোক শিক্ষার্থীদের স্বার্থে: শিবির

বাংলাদেশের রাজনীতিতে দখলদারিত্ব, জোর করে মিছিলে নেওয়া এবং ফ্রিতে খাওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই এ ধরনের রাজনীতি পরিত্যাগ করতে হবে। সোমবার রংপুর কারমাইকেল কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম তার বক্তব্যে 'জুলাই' ইস্যু টেনে বলেন, একটি বিশেষ শ্রেণি এই ইস্যুকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং সম্পদের পাহাড় গড়েছে। তিনি প্রতিজ্ঞা করেন, বর্তমান প্রজন্ম বেঁচে থাকতে এই ইস্যু নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

শিবির সভাপতি বলেন, আবু সাঈদের স্বপ্ন ও শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নে তারা জীবন দিতে প্রস্তুত। এখনো শহীদ পরিবারের মায়েরা যে কান্না করেন, তাদের সেই স্বপ্ন পূরণের জন্য শিবিরের লড়াই অব্যাহত থাকবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই সমাজে কোনো জুলুম বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ওই ঘটনাই দেশে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। তার মতে, এর ধারাবাহিকতায় পরবর্তীতে আলেম-ওলামা, দেশপ্রেমিক সেনা অফিসারসহ বহু মানুষ হত্যার শিকার হয়েছেন।

সংগঠনের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে তিনি জানান, সম্প্রতি চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–বান্ধব কার্যক্রমের মাধ্যমে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তিনি বলেন, এই বিজয় তখনই অর্থবহ হবে, যখন নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz