মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

টেকসই স্থিতিশীলতায় ঐক্যের বিকল্প নেই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, দেশের স্থিতিশীলতার জন্য সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্যের বিকল্প নেই এবং পুরনো দলগুলোর সমালোচিত ইতিহাস জোট গঠনের পথে বাধা সৃষ্টি করছে।

টেকসই স্থিতিশীলতায় ঐক্যের বিকল্প নেই: নাহিদ

দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের অপরিহার্যতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে এবং পতিত স্বৈরাচার শক্তি এই সুযোগে ষড়যন্ত্রে লিপ্ত। বুধবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই জোট-রাজনীতি এবং সংস্কার নিয়ে কথা বলেন।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, দেশের সবগুলো পক্ষের মধ্যে নূন্যতম ঐক্য না থাকলে এককভাবে সরকার গঠন ও সংসদ টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। কেউ যদি মনে করে এককভাবে সব নেতৃত্ব দেবে, সেটি আসলে সম্ভব হবে না। জনগণের নূন্যতম আকাঙ্খা, সংস্কার, বিচারের দাবিকে উপেক্ষা করে নির্বাচনের দিকে যাওয়া হলে সেই সরকার টেকসই হবে না।

জোট প্রসঙ্গে তিনি পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হলেও, বিএনপি, জামায়াতসহ বহু দল অতীতের দায়ে সমালোচিত। গত ১৬ বছরে অনেকে জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে পারেনি। তাই কোন ধরনের জোটে গেলে অবশ্যই ভাবতে হবে। জোটের বিষয়ে নীতিগত জায়গা থেকে যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে এনসিপির কাছাকাছি ভূমিকায় রয়েছে, কেবল তাদের সঙ্গেই আলোচনা হতে পারে।

নাহিদ ইসলাম ঐক্যমত কমিশনে আলোচনার বিষয়ে বিএনপি'র ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ঐক্যমত কমিশনে বিএনপি প্রথমে বড় ধরনের সংস্কারের বিপক্ষে ছিল। এতে তাদের গোটা সংস্কার প্রক্রিয়া চাওয়ার বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিলেও, অন্যান্য দলের ঐক্যমত ও জনগণের চাপের কারণে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি জানান, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অগ্রগতি হলেও ঐক্যমত কমিশনের দ্বিতীয় প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। টেকসই স্থিতিশীল পরিবর্তনের জন্য নূন্যতম সংস্কার এবং অল্পকিছু জায়গায় সংবিধান সংস্কার করে এগিয়ে যেতে হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও নির্বাচন কমিশন পূর্ণগঠনের দাবি জানান।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz