মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

'আমার প্রধান চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা': চাকরি ও ব্যবসায় সহযোগিতার আশ্বাস দিলেন বাবর

সংবর্ধনা সভায় লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকার জনগণের কাছে বেকারত্ব দূরীকরণ ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং যোগ্য কর্মী ও ব্যবসায়ীদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

'আমার প্রধান চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা': চাকরি ও ব্যবসায় সহযোগিতার আশ্বাস দিলেন বাবর

মদন (নেত্রকোণা): নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর শুক্রবার সন্ধ্যায় মদন উপজেলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তার নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তার প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচনী এলাকার বেকারত্ব দূর করা এবং সার্বিক এলাকার উন্নয়ন নিশ্চিত করা।

স্থানীয় যুবক-যুবতীদের উদ্দেশে তিনি শিক্ষাগত এবং পেশাগত দক্ষতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। বাবর বলেন, "তোমরা পড়াশোনা করে নিজেকে যোগ্য করে গড়ে তোলো। যারা চাকরি করতে চাও তারা কঠোর পরিশ্রম করে নিজেকে যোগ্য করে তোলো। রিটেন পাস করো, ভাইভাতে ভালো করো।" তিনি উল্লেখ করেন, একটি পরিবারের একজন সদস্য যদি সরকারি বা বেসরকারি চাকরি পায়, তবে পুরো পরিবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে।

শুধু চাকরির ক্ষেত্রেই নয়, যারা ব্যবসা করতে আগ্রহী, তাদের জন্যও তিনি আশার কথা শোনান। বাবর তাদের ব্যবসা করার যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের কাছে তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, "আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। উনার শরীরটা ভালো না! উনার ওপর অনেক নির্যাতন হয়েছে।" তবে তার বক্তব্যের মূল ফোকাস ছিল এলাকার উন্নয়নে। তার এই প্রতিশ্রুতি স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে, যারা দীর্ঘদিন ধরে বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতায় ভুগছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন, যারা বাবরের এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানান।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz