মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের সুযোগ কাউকে দেয়া যাবে না: চরমোনাই পীর

অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়, স্বার্থান্বেষী মহল থেকে আলেমদের সতর্ক থাকার আহ্বান চরমোনাই পীরের।

আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের সুযোগ কাউকে দেয়া যাবে না: চরমোনাই পীর

আলেমদের রাজনৈতিক সরলতার সুযোগ নিয়ে স্বার্থ হাসিল এবং ক্ষমতায় আরোহণের সিঁড়ি হিসেবে ব্যবহারের প্রবণতা আর বরদাশত করা হবে না। সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

আজ রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের হাজার হাজার ইমাম ও খতিবদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতিহাসে বহুবার দেখা গেছে, কিছু মহল অত্যন্ত সুকৌশলে উলামায়ে কেরামের সরলতাকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটে নিয়েছে। কিন্তু এই চক্রের পুনরাবৃত্তি ঠেকাতে আলেম সমাজকে এখন আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি স্পষ্ট করে দেন, আলেমদের সম্মান এবং মর্যাদা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না।

পীর সাহেব চরমোনাই অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা সরলতার সুযোগ নিয়েছে, তারাই পরবর্তীতে আলেম সমাজকে নির্যাতন, খুন, গুম, মামলা-মোকাদ্দামার মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। সেই অন্ধকার সময়ের পুনরাবৃত্তি যেন না হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বর্তমান পরিস্থিতিকে ইসলামের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার হিসেবে আখ্যা দেন এবং বলেন, এই জোয়ারকে সঠিক পথে চালিত করতে পারলে আগামীতে বাংলাদেশ হবে সত্যিকারের ইসলামের বাংলাদেশ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ইসলামের পক্ষে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ থাকলে একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

মাওলান মুহিব্বুল্লাহিল বাকি আন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জাতীয় সম্মেলনে ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা, এবং মসজিদ পরিচালনার জন্য আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়। ইসলামী আন্দোলনের আমীর সম্মেলন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ইমামদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন, যদি আল্লাহ তাদের সেই সুযোগ দেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz