মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

খালেদা জিয়া আমাকে বলেছিলেন- অনেক দূর যেতে হবে তোমাকে: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছাত্রজীবনে খালেদা জিয়ার কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণের স্মৃতিচারণ করলেন ড. শফিকুল ইসলাম

খালেদা জিয়া আমাকে বলেছিলেন- অনেক দূর যেতে হবে তোমাকে: ড. শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি এক দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর পুরনো দিনের স্মৃতি তুলে ধরেছেন। আজ বুধবার (২৬ নভেম্বর) বাউফল উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে তিনি তাঁর ছাত্রজীবনের এক বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন।

ড. মাসুদ জানান, তিনি যখন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী, তখন একটি বক্তৃতা প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তাঁর হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার সুযোগ হয়। পুরস্কার বিতরণের সেই মুহূর্তে খালেদা জিয়া তাঁকে জিজ্ঞেস করেন, "তোমার বাড়ি কোথায়?" উত্তরে "বাউফল" শুনে নেত্রী বলেছিলেন—"অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।" ড. মাসুদ উল্লেখ করেন, নেত্রীর এই কথাটি আজও তাঁর জীবনের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তখন অবশ্য বেগম জিয়া জানতেন না যে তিনি ছাত্রশিবিরের রাজনীতি করেন।

ড. মাসুদ আরও একটি স্মৃতির কথা উল্লেখ করেন, যেখানে তিনি খালেদা জিয়ার উদার মানসিকতার প্রশংসা করেন। সর্বদলীয় ছাত্রঐক্যের বিভিন্ন সভায় বক্তব্য দেওয়ার সময় যখন তাঁকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দেওয়া হতো, তখন খালেদা জিয়া নিজেই বলতেন—"ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।" ড. মাসুদ এটিকে কোনো ব্যক্তিগত অহংকার হিসেবে নয়, বরং একজন মহানুভব নেত্রীর দেশ ও রাজনীতি এগিয়ে নেওয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের জন্য তাঁর অনন্য ভূমিকা রয়েছে এবং মতপার্থক্য সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য।

নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া মাহফিল থেকে ড. মাসুদ অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোয়া করেন যেন আল্লাহ তাঁকে দীর্ঘজীবী করেন ও দেশকে আরও এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।

হ্যাশট্যাগ

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz