মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

হাদির শ্যুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছেন নানক

ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করা অভিযুক্ত শ্যুটার ফয়সল করিম মাসুদ আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং নানকের পিএস তাকে ভারতীয় সিম দিয়েছেন বলে দাবি সাংবাদিকের।

হাদির শ্যুটারকে গুয়াহাটিতে শেল্টার দিচ্ছেন নানক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার প্রধান অভিযুক্ত শ্যুটার, সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেন বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থান করছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার এই দাবি বাংলাদেশের রাজনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জুলকারনাইন সায়ের আজ এক ফেসবুক পোস্টে দাবি করেন, শ্যুটার ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তাকে সরাসরি সাহায্য করেছেন প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সচিব (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। সায়েরের দেওয়া তথ্য অনুযায়ী, বিপ্লবই ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর (+৯১৬০০১৩৯৪০**) জোগাড় করে দেন, যা ব্যবহার করে ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

বিশেষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সায়ের আরও জানান, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় হালুয়াঘাট সীমান্ত পার হন। ভারতীয় নম্বরটি পাওয়ার পর অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সেই নম্বর ব্যবহার করে গত রাতে তার বেশ কিছু সেলফি ঘনিষ্ঠদের কাছে পাঠান, যা ইন্টারসেপ্ট করার পর ফাঁস হয়। সাংবাদিক সায়ের নিশ্চিত করেছেন, সেই ছবিটি গুয়াহাটিতে তোলা হয়েছে।

এই ঘটনা কেবল একটি হত্যাচেষ্টা মামলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এর সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ সহকারীর নাম জড়িয়ে যাওয়ায় পরিস্থিতি গুরুতর মোড় নিয়েছে। যেখানে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপর থাকার কথা, সেখানে তাদের সীমান্ত পার হয়ে ভারতে পালানো এবং সেখানে রাজনৈতিক প্রভাবশালীর পিএসের মাধ্যমে শেল্টার পাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগের সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে, অভিযুক্তরা রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদের আড়াল করার চেষ্টা করছে।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz