মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধআওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় : তারেক রহমান..

তারেক রহমান ২৬ মার্চ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় বলে মন্তব্য করেছেন।

জিয়াউর রহমানের ডাকে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় : তারেক রহমান..

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মন্তব্য করেছেন যে, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে এবং সেই যুদ্ধের মাধ্যমেই ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান এবং শহীদ মুক্তিযোদ্ধা ও ত্যাগী মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয় অর্জনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটে এই দিনে। ১৬ ডিসেম্বর তাই জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন। তবে এই বিজয়ের মূল অঙ্গীকার, অর্থাৎ শোষণমুক্ত ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক নীতিমালা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তারেক রহমান বলেন, "১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা এখনো চলমান।" তিনি অভিযোগ করেন, আগ্রাসী শক্তি স্বাধীনতা-সার্বভৌমত্ব অবজ্ঞা করার ঔদ্ধত্য দেখাচ্ছে এবং এর এ দেশীয় এজেন্টরা স্বাধীনতা বিপন্ন করার চক্রান্তজাল বুনছে।

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 'অমানবিক ফ্যাসিস্ট গোষ্ঠী'র দুঃশাসন আখ্যা দিয়ে বলেন, এই গোষ্ঠী বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে। একের পর এক প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে জনমতকে তাচ্ছিল্য করা হয়েছে এবং মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। ক্ষমতা দখলকারীরা নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছে এবং লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz