মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।
মামলার বিবরণ ও অপরাধের ইতিহাস পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন এই শিবলু। গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুধু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা নয়; সম্প্রতি আনোয়ারায় এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার ঘটনায় করা মামলার ১ নম্বর আসামি করা হয়েছে তাকে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনতাই ও হেনস্তার গুরুতর অভিযোগও রয়েছে শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।
পুলিশের বক্তব্য আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।