দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না এবং অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে; এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
উল্লেখ্য, সবশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল এবং এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।




