মূল খবরে যান

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
অপরাধ

শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারি

স্থানীয়দের অভিযানে ঘেরাও, পুলিশের উপস্থিতিতে ইয়াবা জব্দ; অভিযুক্ত ইলিয়াসের বিরুদ্ধে ১১টি মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ

শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারি

সোহেল আহমেদ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় স্থানীয় এলাকাবাসীর তৎপরতায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কৌশলে বলেশ্বর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর (শুক্রবার) রাতে উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়নের বলেশ্বর নদীর তীরে মাদক কেনাবেচা চলছে—এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে অবহিত করেন। পরে তাঁর নেতৃত্বে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে মাদকসহ হাতেনাতে আটক করার চেষ্টা করেন। এ সময় কৌশলে পাশের বলেশ্বর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি শরণখোলা থানা পুলিশকে জানানো হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইলিয়াস তালুকদারের সঙ্গে আরও কয়েকজন সহযোগী উপস্থিত ছিল। তারা মাদক কেনাবেচার উদ্দেশ্যে দুই থেকে তিনটি মোটরসাইকেলে করে সেখানে জড়ো হয়েছিল। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইলিয়াসের সহযোগীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অন্যদিকে ইলিয়াস নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক ইলিয়াস তালুকদার শরণখোলা উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত মামলাসহ প্রায় ১১টি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অতীতে একাধিকবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক কেনাবেচায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

শরণখোলা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ইলিয়াস তালুকদার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz