মূল খবরে যান

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীকপ-৩১-এর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরাগাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধঅনলাইনে জমির নামজারি বা মিউটেশন: খরচ ও পূর্ণাঙ্গ প্রক্রিয়াদেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
জাতীয়

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

পোশাক শিল্পাঞ্চলে চলমান কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় (‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে) কারখানা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ।

শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন কারখানা মালিকরা। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, একদিকে মজুরি নিয়ে আলোচনা চলবে, অন্যদিকে কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা চলবে—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং দৃশ্যমান উন্নতি না হলে শনিবারের জরুরি সভায় কারখানা বন্ধ ও আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার দাবি করেছেন, শ্রমিক ফেডারেশনগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ধর্মঘট বা সহিংসতার ডাক দেওয়া হয়নি; বরং একটি স্বার্থান্বেষী মহল সাধারণ শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরি করছে। তিনি উল্লেখ করেন, মালিকপক্ষ মজুরি বোর্ডের আলোচনা বর্জন করলে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে এবং ৯ নভেম্বরের বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। তবে আলোচনা চলমান থাকা সত্ত্বেও সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ১৫৬টি কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বুধবার সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz