মূল খবরে যান

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান‘ব্যক্তির মধ্যে হাসিনাপনা থাকলে তিনি যে দলেরই হোন, আওয়ামী লীগ হবেন’: হাসনাত আব্দুল্লাহপ্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা অভিশংসিত ও গৃহবন্দিগ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরজাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমানঅসুস্থ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ছুটে গেলেন এমপি আবুল কালামজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
রাজনীতি

বন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন; প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

মাহফুজ জাহিদ, বন্দর (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের বন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জসিম উদ্দিন তোতা, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী রিদোয়ান আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, প্রকৌশলী এসএম সামিন ইশরাক, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া এবং নৌবাহিনী ডকইয়ার্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তৎকালীন রাজনৈতিক ঘটনাপ্রবাহ তুলে ধরেন। তিনি রক্ষীবাহিনীর প্রতিষ্ঠা, ক্ষমতা ও ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, ১৯৭২ সালে রক্ষীবাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে সেনাবাহিনীকে বঞ্চিত করে এ বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল। বাহিনীটির বিরুদ্ধে বিনা জবাবদিহিতে আটক, নির্যাতন ও গুমের অভিযোগ ছিল। তাঁর দাবি, তৎকালীন সময়ে রক্ষীবাহিনীর নির্যাতনে জাসদের প্রায় ৩০ থেকে ৬০ হাজার নেতাকর্মী নির্যাতন, গুম ও হত্যার শিকার হন।

মুক্তিযুদ্ধ-পরবর্তী অস্ত্র হস্তান্তরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হলেও সেসব অস্ত্র বাংলাদেশের হাতে না এসে সরাসরি ভারতে চলে যায়।

বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পতনের চেতনাই ছিল ৭ নভেম্বরের সিপাহি-জনতার রেখে যাওয়া আদর্শ। দেশে গণতন্ত্রের বিকাশ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সুদৃঢ় করতে ৭ নভেম্বর একটি অবিস্মরণীয় দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য পালনে সচেতন থাকতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz