মূল খবরে যান

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আমিনুল হক১৩ বছর পর নতুন জীবনের আশা, সাবেক শিবিরকর্মী সাব্বিরকে চাকরি দিলেন প্রতিমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণাগণভোটের রায়ের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে: নাহিদ ইসলামএনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণজয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্রভৈরবে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলটির নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই নেত্রী পদত্যাগের পেছনে চারটি কারণ উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। পাশাপাশি আনুষ্ঠানিক বিবৃতিতে পদত্যাগের কারণও তুলে ধরেছেন।

পদত্যাগপত্রে সামান্তা শারমিনের উল্লেখ করা চারটি কারণ হলো—

১. জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা ও সংস্কারের রাজনীতি থেকে বিচ্যুতি: সামান্তা শারমিনের অভিযোগ, নীতিগত ও কৌশলগত দিক থেকে জামায়াতে ইসলামী এনসিপির মিত্র হওয়ার উপযুক্ত নয়। আপত্তি থাকা সত্ত্বেও দলটি জামায়াতের সঙ্গে সমঝোতায় গেছে। এতে এনসিপি নিজস্ব ও স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, রাষ্ট্রীয়, সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক কাঠামোর প্রকৃত সংস্কারের রাজনীতিতে জামায়াত বিশ্বাসী নয়।

২. নির্বাচনী কৌশল ও স্বকীয় রাজনীতি বিসর্জন: তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনকে রাষ্ট্রব্যবস্থার রূপান্তরের ঐতিহাসিক সুযোগ হিসেবে কাজে লাগানোর পরিবর্তে পুরোনো বড় রাজনৈতিক দলের অনুসারী হয়ে ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করা হয়েছে। দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব তৈরির বদলে সাময়িক নির্বাচনী সুবিধাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

৩. অভ্যুত্থানে নারীদের অবদান উপেক্ষা ও রক্ষণশীল রাজনীতি গ্রহণ: সামান্তা শারমিনের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখসারির ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে এনসিপি তাদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেনি। বরং সিদ্ধান্ত গ্রহণে নারী সদস্যদের মতামত উপেক্ষা করে পুরুষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল পরিচালনা করা হয়েছে।

৪. দলের অভ্যন্তরীণ অগণতান্ত্রিক চর্চা ও কাউন্সিল না করা: পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ে গণতান্ত্রিক কাউন্সিল আয়োজন না করে বারবার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং ভিন্নমত দমন করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তৃণমূলের মতামত নিশ্চিত না হওয়ায় দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: সংবাদমাধ্যমে প্রকাশিত সামান্তা শারমিনের পদত্যাগপত্র ও ফেসবুক পোস্ট।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz