মূল খবরে যান

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
১৩ বছর পর নতুন জীবনের আশা, সাবেক শিবিরকর্মী সাব্বিরকে চাকরি দিলেন প্রতিমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণাগণভোটের রায়ের সঙ্গে বিএনপি প্রতারণা করেছে: নাহিদ ইসলামএনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণজয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্রভৈরবে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষখান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশ

ভৈরবে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ভৈরবে চাঁদা দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানপাওয়ার ব্যবসায়ী ইউএস ইকবালের কাছে তার ভবনের ভেতরে সাবেক সমন্বয়ক পরিচয় দেওয়া শাহরিয়ারের জমি রয়েছে—এমন দাবি করে দুই লাখ টাকা চাঁদা চাওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার দুই পক্ষ সালিশে বসে।

সালিশে শাহরিয়ারের পক্ষে মিরবাড়ীর রাজন এবং ইউএস ইকবালের পক্ষে রায়হানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বিরা তাদের সরিয়ে নেন।

তবে প্রায় এক ঘণ্টা পর মিরবাড়ীর লোকজন ইউএস ইকবালের ভবনে হামলা চালালে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। চলে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বিভিন্ন দোকানে ভাঙচুর।

সংঘর্ষে আহত ব্যক্তিরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। আহতদের মধ্যে রাহাত (১৮) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ, এসআরবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সময় নিউজ।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz