‘
গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ওই স্লোগান দেন। এ ঘটনার পর শিক্ষার্থীদের শনাক্ত করতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা-সমালোচনা চলছে।
প্রধান শিক্ষক মো. জিয়া জানান, শ্রেণিকক্ষে নয় শিক্ষার্থী স্লোগান দিয়ে বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করেছে এবং পাঠদানের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছে। শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিক রাখতে তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা।




