মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে: শ্রমমন্ত্রী৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমানশ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় বিস্ফোরক ও নাশকতার মামলায় আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তারআগামী পাঁচ বছরের মধ্যে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ: হুইপ অপুপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধাসাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সারাদেশ

পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে: শ্রমমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে: শ্রমমন্ত্রী

মজুরি বোর্ড গঠনের পরও যারা আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশের পোশাকশিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

শিল্পাঞ্চলে চলমান সহিংস পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শ্রমমন্ত্রী, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।

তিনি বলেন, পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে ধ্বংস করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

এ সময় বহিরাগতদের উসকানিতে পা না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর শ্রমবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকেরা তাঁদের পাওনা বুঝে পাবেন।

এদিকে বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত খসড়াসংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চলমান পরিস্থিতি এখন আর শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। পতিত আওয়ামী লীগের ব্যবসায়ী, সংসদ সদস্য ও মন্ত্রীরা এতে উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এসইও শিরোনাম: পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করা হচ্ছে: শ্রমমন্ত্রী

মেটা বিবরণ: মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে ত্রিপক্ষীয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কীওয়ার্ড: শ্রমমন্ত্রী আরিফুল হক, পোশাকশিল্প, শ্রমিক আন্দোলন, মজুরি বোর্ড, শিল্পাঞ্চলে সহিংসতা, মাহাদী আমিন, সালাহউদ্দিন আহমদ

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz