মূল খবরে যান

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বন্দরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান‘ব্যক্তির মধ্যে হাসিনাপনা থাকলে তিনি যে দলেরই হোন, আওয়ামী লীগ হবেন’: হাসনাত আব্দুল্লাহপ্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা অভিশংসিত ও গৃহবন্দিগ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরজাতীয় ঐক্য থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমানঅসুস্থ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ছুটে গেলেন এমপি আবুল কালামজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ছবি: মোঃ সালমান ইসলাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ৭ নভেম্বরকে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন।

রিজভী বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার দাবি, দেশের বিভিন্ন গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের আদর্শ জড়িয়ে রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশকে ঘিরে এখনো বিভিন্ন ষড়যন্ত্র চলছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের জনগণ প্রতিহত করবে।

বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz