মূল খবরে যান

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লকএমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীকপ-৩১-এর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরাগাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধঅনলাইনে জমির নামজারি বা মিউটেশন: খরচ ও পূর্ণাঙ্গ প্রক্রিয়াদেশে ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?
জাতীয়

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি; বরং প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ধারণা করা হচ্ছে।

এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগানো হয়েছে তা তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই সংসদ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন যে, তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, আগুন লেগেছে নাকি কেউ লাগিয়ে দিয়েছে, তা উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে একটি যৌথ তদন্ত দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরেজমিনে বিজিবি দল ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো শব্দ, দেয়ালের চিহ্ন কিংবা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য পায়নি। বাড়িটি পুরোনো হওয়ায় ইলেকট্রিক ওয়্যারিংয়ের দুর্বলতা ছিল এবং প্রাথমিক আলামত ও ছবি দেখে ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে অনুমান করা হচ্ছে। তবে এটি কেবলই প্রাথমিক ধারণা; থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং যৌথ তদন্ত দলের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কোনো ধরনের নাশকতার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz