মূল খবরে যান

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি নোয়াহ্ গাড়ি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে আভিযানিক দল। এ সময় একটি কালো রঙের নোয়াহ্ গাড়িকে থামার সংকেত দিলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে গাড়ির ভেতরে সিটের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আলম মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার যুবক ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz