মূল খবরে যান

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌ-যোগাযোগব্যবস্থা চালু করতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রীমহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশিজলবায়ু সম্মেলন (কপ-৩১) শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানগভীর রাতে ইরানের হরমোজগানে হামলা, দফায় দফায় বিস্ফোরণঅন্য আসামিদের সাথে আদালতে আসতে চান জিয়াউল, আপত্তি নেই বাকি ১০ আসামিরগ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রীবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতসফটওয়্যার জটিলতা: প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
সারাদেশ

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা বন্ধ ছিল রেল চলাচল

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় বগিগুলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনসহ ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর বগির সঙ্গে ‘খ’ পাওয়ার কার এবং পরবর্তী আটটি বগির হুক ভেঙে যায়।

এ সময় ইঞ্জিনসহ প্রথম তিনটি বগি প্রায় দুই কিলোমিটার সামনে চলে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

ওসি আরও জানান, বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz