আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এমন একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি করতে চান তিনি, যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে নেতৃত্বের পরিবর্তন ঘটলেও চুক্তিটি অটুট থাকে। কাউকে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প।
ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিয়ে খুব বেশি আগ্রহ নেই জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি ইতোমধ্যে দুটি শাসনব্যবস্থার পতন ঘটিয়েছেন; তবে কোন দুটি শাসনব্যবস্থার কথা বলেছেন তা স্পষ্ট করেননি। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দফার হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্বে রয়েছেন।
তবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তি করার পরদিনই তারা সেটি ভেঙে ফেলে, যা স্থায়ী সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।




