আন্তর্জাতিক বাজার সূত্রে জানা গেছে, গত শুক্রবার ক্রিপ্টোকারেন্সি বাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়ে বিটকয়েন। দিনের শুরুতে এর দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নামলেও পরবর্তীতে পতন আরও তীব্র হয়ে ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়ায়। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এটিই বিটকয়েনের সর্বনিম্ন দর।
এর আগে গত শুক্রবারই বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে আসে; গত জুলাইয়ের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের কোম্পানিগুলোর অতিরিক্ত বাজারমূল্য নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এআই অবকাঠামোতে বিপুল পরিমাণ বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত মুনাফা আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সির মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে পুঁজি সরিয়ে নিচ্ছেন।




