মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
বিনোদন

ওজন নিয়ন্ত্রণে খাবার মেন্যুতে কী রাখেন সানিয়া মির্জা

সানিয়ার ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করায় অবসর নেওয়ার পর সব নিয়ম ভেঙে ফেলা সহজ। কিন্তু যাতে তা না হয়, সে জন্যই তিনি নতুন করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এনেছেন।

ওজন নিয়ন্ত্রণে খাবার মেন্যুতে কী রাখেন সানিয়া মির্জা

পেশাদার টেনিস থেকে অবসর নিলেও অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হননি সানিয়া মির্জা। নিয়মিত খেলাধুলার বাইরে চলে গেলেও শরীর সুস্থ রাখা এবং অতিরিক্ত মেদ জমতে না দেওয়ার জন্য এখনো খাদ্যাভ্যাসে বেশ সচেতন এই তারকা। আগে নিয়মিত অনুশীলনের কারণে শরীরচর্চা নিজে থেকেই হয়ে যেত, তবে এখন ডায়েট মেনেই চলছেন তিনি।

সানিয়ার ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করায় অবসর নেওয়ার পর সব নিয়ম ভেঙে ফেলা সহজ। কিন্তু যাতে তা না হয়, সে জন্যই তিনি নতুন করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এনেছেন।

প্রতিদিনের খাবারে ভাত, তরকারি এবং মুরগির ঝোল রাখেন সানিয়া। তবে তার খাবারের পাতে যে একটি পদ থাকতেই হয়, তা হলো সালাদ। দিনের প্রতিটি খাবারের সঙ্গেই সালাদ খান তিনি। সানিয়া বলেন, দামি বা জাঁকজমকপূর্ণ সালাদ নয়, সাধারণ উপকরণে তৈরি সহজ-সরল সালাদই তার পছন্দ। প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের সালাদ খাওয়ার চেষ্টা করেন তিনি।

খাবারের পাতে সালাদের গুরুত্বের কথা জানিয়েছেন পুষ্টিবিদরাও। শিকাগো প্রবাসী পুষ্টিবিদ রেশমী রায়চৌধুরীর মতে, ভাতের সঙ্গে সালাদ নয়, বরং সালাদের সঙ্গে ভাত বা রুটি খাওয়ার মানসিকতা তৈরি করা উচিত। তার পরামর্শ অনুযায়ী, পাতে এক-চতুর্থাংশ কার্বোহাইড্রেট, এক-চতুর্থাংশ প্রোটিন এবং বাকি অর্ধেক সবজি রাখা হলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে।

সালাদ মানেই শুধু শসা, পেঁয়াজ আর টম্যাটো নয়। মৌসুমি ফল ও সবজি দিয়েও নানা ধরনের সালাদ বানানো যায়। ব্রকোলি, বেল পেপার, কড়াইশুঁটি, বিনস, বিট, গাজর, পালংশাক, ভুট্টা, ছোলাসহ যেসব শাকসবজি ও ফল মৌসুমে পাওয়া যায়, সেগুলো দিয়েই তৈরি করা যেতে পারে স্বাস্থ্যকর সালাদ।

সানিয়ার মতো সাদামাঠা কিন্তু পুষ্টিকর খাবার বেছে নিলে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীর ও মন—দুটোই ভালো রাখা সম্ভব।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz