মূল খবরে যান

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি, অভিযোগ নাহিদ ইসলামেরনাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিকোরআনের বিশুদ্ধ তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দেওয়া ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতিদিনাজপুরে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তারসড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রীমিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে মারধরের অভিযোগ, বন্ধ মেট্রোরেলের স্টেশনশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তারমিরপুরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারগ্যাস নিক্ষেপ
রাজনীতি

৩ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ ফরিদুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন।

৩ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ ফরিদুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ করেন।

এ সরকারের যোগাযোগের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের আপামর মানুষের পাশে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সব শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল সংসদীয় আসনে বিপুল ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হন।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রাজনীতিকের পাশাপাশি একজন পরিবেশবিদ। আমরা প্রত্যাশা করেছিলাম তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আমরা ভাগ্যবান, চেয়েছি একটা পেয়েছি তিনটা।

তিনি আরো বলেন, আমরা মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছি। আর আমাদের নেতা তারেক রহমানও আমাদের জয়ী নেতাকে যথাযথ মূল্যায়ন ও আস্থা স্বরূপ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমরা মোংলা-রামপালবাসী আমাদের নেতা, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz