সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত


অনলাইন ডেস্ক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানা-পুলিশ জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত তার গুলি করে পালিয়ে যায়। পরে রাকিবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।গুরুতর আহত রাকিবকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অ বস্থায় ওই যুবক মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত রাকিবুল ইসলাম পরিবারের সঙ্গে নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী।রাকিব বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গোলাগুলির এ ঘটনার পর স্থানীয় জনতা একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।