নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।
শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।