নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরো ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ডা. জাহেদ বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশের কোথাও তেলের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।