খেলা

মাঠে জমে আছে পানি, ম্যাচ শুরু হতে দেরি

মাঠে জমে আছে পানি, ম্যাচ শুরু হতে দেরি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে চলছে মৌসুমী বায়ুপ্রবাহ। এতে রাজধানী ঢাকাসহ অনেক জায়গায় ঝড় ও অতিরিক্ত বৃষ্টি হয়েছে। কুমিল্লায় টানা বৃষ্টিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠের এক অংশে পানি জমেছে। এজন্য ফেডারেশন কাপের রহমতগঞ্জ ও ফকিরেরপুলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। 

রহমতগঞ্জের কোচ কামাল বাবু বলেন,'পৌনে তিনটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। মাঠে জলাবদ্ধতার জন্য এখন সাড়ে তিনটায় পুনঃনির্ধারিত হয়েছে। এরপরও মাঠ খেলার উপযোগী না হলে আরও সময় দেখতে পারে রেফারি, ম্যাচ কমিশনার।’

গত মৌসুমে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ ছিল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যে। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে ঝড়ের জন্য খেলা বন্ধ হয়। ঝড় থামলে মাঠের জলাবদ্ধতা সরাতে সময় লাগে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালে দ্বিতীয়ার্ধ আলো স্বল্পতার জন্য হয়নি। পরবর্তীতে লিগ কমিটি এক সপ্তাহ পর খেলার বাকি অংশ আয়োজন করে। 

ফেডারেশন কাপ আজ অন্য ভেন্যুতে ঢাকায় কিংস অ্যারেনায় আবাহনী পিডব্লউডির বিপক্ষে খেলছে। আবাহনী জিতলেও পরের পর্বে খেলার জন্য রহমতগঞ্জের দিকে তাকিয়ে থাকতে হবে। রহমতগঞ্জ ফকিরেরপুলকে হারালে আবাহনী জিতলেও টুর্নামেন্ট থেকে বিদায়।