ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশকে চাপে ফেলেন অপরাজিত থাকা রিকেলটন ও রাবাদা। রিকেলটন নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকানোর পাশাপাশি রাবাদাকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন। বাংলাদেশের ফিল্ডিং ও বোলিংয়ের কিছু ভুল এদিন বড় লিড পেতে সাহায্য করে প্রোটিয়াদের; শান্তর ক্যাচ মিসে জীবন পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন রাবাদা এবং হাসান মাহমুদের নো বলে বেঁচে যান ডেন প্যাটারসন।
রাবাদা ৭২ রান করে মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হলেও শেষ উইকেটে বাভুমা ও প্যাটারসনের ৪৫ রানের জুটি বাংলাদেশকে আরও ব্যাকফুটে ঠেলে দেয়। বাভুমা ৬৮ রানে অপরাজিত থাকলেও ২৯ রানে প্যাটারসনের বিদায়ে ৫৫৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে হচ্ছে সফরকারী বাংলাদেশকে।




