মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানেরপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলামমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ'র নতুন নির্দেশনায় যা লেখা আছেনিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসনকোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসিআন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী৭ দেশের ক্বারিদের অংশগ্রহণে কাল বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি রাষ্ট্রপতি
খেলা

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেছেন ফারহান আলী। তাঁর এ গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের

অবিশ্বাস্য এক গোল করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন ফারহান আলী। তিনজনকে কাটিয়ে অসাধারণ এ গোলটি করেন তিনি।

বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁ দিক দিয়ে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন তিনি। একে একে কাটান তিনজনকে। ফিনিশিং টাচও এসেছে তাঁর পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলাররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলে নেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা। এ উচ্ছ্বাস তাঁর প্রাপ্যই ছিল। এ গোলের সৌজন্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এর আগে ম্যাচের প্রথমার্ধে দুটি গোল করেন শোমিত সোম এবং অধিনায়ক হামজা চৌধুরী। এতে ১ হাজার ২৩২ দিন পর আন্তর্জাতিক ফুটবলে দুই গোলের লিডের স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালের জুনে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল বাংলাদেশ। মাঝে কেটে গেছে ৩০ ম্যাচ।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz