মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সংসদে ‘ডক্টর’, ‘অধ্যক্ষ-উপাধ্যক্ষ’ পদবি ব্যবহার নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীরবুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালককে মারধর, গ্রেপ্তার ৩সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকারশরীর ও স্বাস্থ্য রক্ষায় ইসলামের সুমহান নির্দেশনা: ১০টি অমূল্য হাদিসমধ্যরাতেই শেষ হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা, হাতিয়ার জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্যভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লাকি ফার্গুসনটাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত: আধাঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
খেলা

ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লাকি ফার্গুসন

ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লাকি ফার্গুসন

ভারতের বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লাকি ফার্গুসন। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেল কিউই শিবির। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার ম্যাট ফিশার।

হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ডান পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন ফার্গুসন। পরবর্তীতে স্ক্যান করা হলে তার চোট ধরা পড়ে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে এই পেসারের আরও অন্তত এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হবে।

এদিকে একই ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন আরেক পেসার ম্যাট হেনরিও। তার উরুর মাংসপেশিতে (কোয়াড্রিসেপ) মৃদু টিয়ার ধরা পড়েছে, যা থেকে সেরে উঠতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের দুই গুরুত্বপূর্ণ পেসারের এমন চোট নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, "লাকি ও ম্যাটের জন্য আমাদের খারাপ লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়া খেলারই অংশ, তবে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করা সবসময়ই কষ্টদায়ক।"

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।